• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যুক্ত হলেন সাইফুল ইসলাম

প্রতিবেদক / ৯ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন সাইফুল ইসলাম। রোববার (১৭ মে) অনুষ্ঠিত ব্যাংকের ১২৮৭তম পর্ষদ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে গত ২৭ এপ্রিল তাকে তিন বছরের জন্য পরিচালক হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়। পরে বাংলাদেশ ব্যাংক ১১ মে এই নিয়োগ অনুমোদন করে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যাংকিং খাতে অভিজ্ঞতা অর্জন করেছেন। তার পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা ব্যাংকের পরিচালনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পর্ষদ সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক মো. আবু ইউসুফ মিয়া, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন, উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর, মো. হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা