• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ওষুধ প্রশাসন অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালককে ঢাবিতে সংবর্ধনা প্রদান

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের উদ্যোগে ‘একাডেমিয়া–শিল্প–নিয়ন্ত্রক কর্তৃপক্ষ: উৎকর্ষের পথে’ শীর্ষক একটি সেমিনার রোববার (১৭ মে) ফার্মেসী লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক এবং ফার্মেসী বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মোহা. আলমগীর হোসেনকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নবীন ফার্মাসিস্টদের শুধু বেসরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতেই নয়, সরকারের বিভিন্ন দপ্তরেও চাকরির জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। জনগণের অর্থে পরিচালিত প্রশাসনের দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ ও মানসম্মত ওষুধ নিশ্চিত করাই তার প্রধান অঙ্গীকার। তিনি আরও জানান, দেশের ফার্মাসিউটিক্যাল শিল্প যদি এমএল-৩ পর্যায়ে উন্নীত হতে পারে, তবে ওষুধ রপ্তানি খাত আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে।

অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজার সভাপতিত্বে সেমিনারে অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, সায়েরি মুতো, ড. ইতো মিকা, এমিরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম উপস্থিত ছিলেন। ওষুধ শিল্পের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন মো. আব্দুল মুক্তাদির, মো. নাসের শাহরিয়ার জাহেদী, মুহাম্মদ হালিমুজ্জামান, ড. মোস্তাফিজুর রহমান, মাহবুবুল হাসান পল্লব, শামীম আলম খান, বিনয় দাস, মোহাম্মদ ইমরান হাসান ও সুবোধ চন্দ্র দাস।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যান ও প্রখ্যাত ফার্মাসিস্টরা। অনুষ্ঠানটির ধন্যবাদ জ্ঞাপন করেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মোকাদ্দাস ফ্লোরা অনন্ত ও প্রভাষক ফারিয়া নাসরিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা