• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মানবাধিকার ও জবাবদিহিতায় জোর: র‌্যাবের জন্য আসছে নতুন আইন

প্রতিবেদক / ৩৮ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

র‌্যাবকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক বাহিনী হিসেবে পরিচালনার লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার সমুন্নত রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইনের অধীনে একটি বিশেষায়িত বাহিনী পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি বর্তমান র‌্যাব কাঠামোর সংস্কার হিসেবেও আসতে পারে, আবার নতুন নামেও গঠিত হতে পারে। বিষয়টি এখনো সরকারের বিবেচনায় রয়েছে।

তিনি জানান, নতুন কাঠামোতে বাহিনীর দায়িত্ব ও ক্ষমতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে আইনের মাধ্যমেই। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি আধুনিক ও দায়িত্বশীল বাহিনী গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র‌্যাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যক্তিগত দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপানো সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহারের কারণে কিছু সংস্থার প্রতি মানুষের আস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে। সরকার এখন সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে মানবাধিকার, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করতে চায়।

তিনি জানান, র‌্যাবের নাম পরিবর্তনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। তবে যেকোনো নামেই বাহিনী পরিচালিত হোক না কেন, সেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবাধিকার নিশ্চিত করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা