• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ডিজিটাল ভূমিসেবায় দুর্নীতি-হয়রানি কমবে : প্রধানমন্ত্রী

প্রতিবেদক / ৪৩ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ভূমিসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণ যেন ঘরে বসেই সহজে ভূমিসেবা পেতে পারে, সে লক্ষ্যেই কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে ভূমির পরিকল্পিত ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে সরকার কাজ করছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেবা নিশ্চিত করা হলে মানুষকে আর অযথা হয়রানি কিংবা দুর্নীতির শিকার হতে হবে না বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভূমিসেবা মেলার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং সেবা প্রক্রিয়াকে আরও সহজ করা। অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে যে নেতিবাচক ধারণা ছিল, সরকার তা পরিবর্তনে কাজ করছে।

এ বছরের ভূমি সেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’।

মেলায় অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ঘরে বসে ভূমিসেবা পাওয়ার বিষয়ে ধারণা দেওয়া, সরাসরি সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর পরিশোধে নাগরিকদের উৎসাহিত করা এবং অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যও রয়েছে।

ভূমি সেবা মেলা বিভাগ, জেলা, উপজেলা, রাজস্ব সার্কেল এবং জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাঁও ভূমি ভবনে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা