• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

গাজীপুরের অনুষ্ঠানে ৪৮ বছর আগের স্মৃতি, আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক / ৩৩ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাষ্ট্রীয় প্রটোকল ও কড়া নিরাপত্তার মধ্যে গাজীপুরের সাতাশ মৌজায় অনুষ্ঠিত হলো দেশের প্রথম ‘জাতীয় দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। তবে আনুষ্ঠানিক এই আয়োজন হঠাৎ করেই রূপ নেয় আবেগঘন এক ঐতিহাসিক মুহূর্তে।

অনুষ্ঠানের শেষভাগে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন একটি বিশেষ ঐতিহাসিক স্মারক। এটি ছিল ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের গাজীপুরকে মহকুমা ঘোষণা সংক্রান্ত এক ঐতিহাসিক নথির স্মৃতিচিহ্ন।

স্মারকটি উন্মোচনের মুহূর্তেই বদলে যায় মঞ্চের আবহ। প্রধানমন্ত্রী তারেক রহমান তা হাতে নিয়ে কিছু সময় নীরব হয়ে পড়েন। উপস্থিতদের ভাষ্য অনুযায়ী, সেই মুহূর্তে তিনি গভীর আবেগে স্মৃতিমগ্ন হয়ে পড়েন।
জেলা প্রশাসনের উদ্যোগে পুরনো আর্কাইভ ঘেঁটে উদ্ধার করা হয় ৪৮ বছর আগের সেই ঐতিহাসিক দলিল-স্মৃতি। প্রথাগত উপহারের বাইরে এমন ব্যতিক্রমী উপহার মঞ্চে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জেলা প্রশাসকের এই সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, একজন প্রশাসক কেবল প্রশাসনিক দায়িত্বই নয়, ইতিহাস ও আবেগকেও নতুনভাবে তুলে ধরতে পারেন—এই ঘটনাই তার প্রমাণ।

শেষ পর্যন্ত গাজীপুরের এই রাষ্ট্রীয় আয়োজন কেবল একটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর নয়, বরং ইতিহাস, স্মৃতি ও আবেগের এক অনন্য সংযোগস্থলে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা