• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় বিশেষ রিকশা উদ্বোধন

প্রতিবেদক / ৩৮ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকায় লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস ও উদযাপনের বার্তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অংশীদারিত্বের প্রতিফলনও এতে ফুটে উঠেছে।

বিশেষ নকশায় তৈরি রিকশাগুলোতে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী রঙ ব্যবহার করা হয়েছে, যা দুই দেশের সাংস্কৃতিক সংযোগ ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “এটি শুধু যুক্তরাষ্ট্রের স্বাধীনতার উদযাপন নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও আরও দৃঢ়ভাবে তুলে ধরার একটি উদ্যোগ।”
তিনি জানান, বাংলাদেশি সংস্কৃতির অন্যতম পরিচিত বাহন রিকশাকে কেন্দ্র করেই এই আয়োজন করা হয়েছে, যাতে সাধারণ মানুষও উদযাপনের অংশ হতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা