• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক কলকাতায় শুরু

প্রতিবেদক / ১৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯০তম বৈঠক পশ্চিমবঙ্গের কলকাতায় শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) থেকে শুরু হওয়া এই তিন দিনব্যাপী বৈঠক চলবে আগামী শনিবার পর্যন্ত।

বুধবার (২০ মে) বাংলাদেশের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিতে কলকাতায় পৌঁছায়।

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কবির। দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের পরিচালক মোহাম্মদ বাকি বিল্লাহ। এছাড়া আলোচনায় অংশ নেবেন দুই কূটনীতিক—দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মোহাম্মদ আলমগীর হোসেন এবং কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ ওমর ফারুক আকন্দ।ভারতের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের একজন প্রধান প্রকৌশলী।

এবারের বৈঠকে গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন ইস্যু বিশেষ গুরুত্ব পাচ্ছে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে। ফলে মেয়াদ শেষ হওয়ার আগে এটিই দুই দেশের যৌথ নদী কমিশনের গুরুত্বপূর্ণ শেষ বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে।

বৈঠকের সূচি অনুযায়ী, প্রথম দিন বাংলাদেশের প্রতিনিধি দল মুর্শিদাবাদে যাবে। সেখানেই ফারাক্কা এলাকায় গঙ্গা নদীর পানি প্রবাহ পরিমাপ করা হবে। পরদিন তারা কলকাতায় ফিরে আসবেন এবং শহরের একটি অভিজাত হোটেলে বৈঠকের আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তি অনুযায়ী জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শুষ্ক মৌসুমে দুই দেশের মধ্যে পানি বণ্টনের নির্দিষ্ট বিধান রয়েছে। চুক্তি অনুসারে নদীর প্রবাহ পরিস্থিতি অনুযায়ী দুই দেশ নির্ধারিত অনুপাতে পানি ভাগ করে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা