• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

প্রতিবেদক / ১০ বার
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে নতুন দর নির্ধারণ করেছে, যা আজ শুক্রবার (২২ মে) থেকে কার্যকর হচ্ছে।

বাজুসের নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। একই সঙ্গে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী—
২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা

বাজুস জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গহনার নকশা ও মানভেদে মজুরির হার ভিন্ন হতে পারে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম বহুবার সমন্বয় করা হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং আমদানি ব্যয়ের পরিবর্তনের কারণে স্থানীয় বাজারে স্বর্ণের দামে এ ধরনের অস্থিরতা দেখা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা