• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

নির্যাতিত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন চট্টগ্রামের মেয়র

প্রতিবেদক / ৩৭ বার
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় ধর্ষণচেষ্টায় আহত চার বছর বয়সী এক শিশুর চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২১ মে) রাতে শিশুটিকে দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শিশুর প্রতি এমন নৃশংস ও অমানবিক ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তিনি একজন চিকিৎসক এবং একজন বাবা হিসেবে শিশুটির চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন বলে জানান। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও কথা বলেন এবং কোনো অপরাধী যেন ছাড় না পায়—সে বিষয়ে কঠোর অবস্থান জানান।

পরে হাসপাতালে চিকিৎসাধীন, ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হওয়া সাংবাদিকদেরও খোঁজখবর নেন তিনি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

পুলিশ জানায়, চট্টগ্রামের চেয়ারম্যান ঘাটা এলাকায় একটি ডেকোরেশনের কর্মচারী চার বছরের ওই শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এবং বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সামিউল।

এদিকে ঘটনার পর থেকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা