• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ঢাকায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের সম্ভাবনা বিবেচনায় দক্ষিণ আফ্রিকা

প্রতিবেদক / ৩৫ বার
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে অদূর ভবিষ্যতে ঢাকায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (২১ মে) দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় দুই দেশের মধ্যে অনুষ্ঠিত ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন (এফওসি)-এ এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে উভয় পক্ষের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে যৌথভাবে সভাপতিত্ব করেন দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক ভারপ্রাপ্ত উপ-মহাপরিচালক রাষ্ট্রদূত ডি.ই. ম্যালকমসন।

উভয় দেশ দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে এবং বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার বিষয়ে একমত হয়।

এ সময় বাংলাদেশে একটি বাণিজ্য প্রতিনিধি দল পাঠানো বা অনুসন্ধানী মিশন পরিচালনার জন্য দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি শিক্ষা, কৃষি, প্রতিরক্ষা ও পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে তরুণদের উন্নয়নে ক্রিকেট ও শিক্ষাবৃত্তি বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য দক্ষিণ আফ্রিকার বৃত্তি কর্মসূচির প্রশংসা করা হয় এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় আরও বৃত্তি বাড়ানোর আহ্বান জানানো হয়।

উভয় দেশ বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ‘গ্লোবাল সাউথ’ এজেন্ডা ও সুনীল অর্থনীতির উন্নয়নে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়।

সবশেষে উভয় পক্ষ চলমান বিভিন্ন খসড়া চুক্তি ও সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৭ সালে সপ্তম এফওসি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা