নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত টানা সাত দিনের ছুটির কারণে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে আজ (২৩ মে) সরকারি অফিসগুলো খোলা রাখা হয়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয় জানায়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
দীর্ঘ ছুটির কারণে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতেই ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার অফিস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, কর্মক্ষেত্রে ঈদের ছুটির ভারসাম্য বজায় রাখা এবং জরুরি প্রশাসনিক কার্যক্রম সচল রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।