• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৩ কোটি টাকার টোল আদায়, কমছে গাড়ির চাপ

প্রতিবেদক / ২৯ বার
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

​নিজস্ব প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা অব্যাহত থাকলেও যমুনা বহুমুখী সেতুতে কমে এসেছে যানবাহনের চাপ। সর্বশেষ ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে প্রায় সাড়ে ৩২ হাজার যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে পৌনে ৩ কোটি টাকারও বেশি।
​যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সেতুর দুই প্রান্ত মিলিয়ে মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে পূর্ব প্রান্ত দিয়ে ১৬ হাজার ৭৫৩টি এবং পশ্চিম প্রান্ত দিয়ে ১৫ হাজার ৮৯৬টি গাড়ি পারাপার হয়। এই ২৪ ঘণ্টায় সর্বমোট টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। এর মধ্যে পূর্ব প্রান্তে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা এবং পশ্চিম প্রান্তে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা সংগৃহীত হয়েছে।
​এর আগের দিন অর্থাৎ শুক্রবার (২২ মে) একই সময়ে সেতুটি দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছিল এবং টোল আদায় হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। সেই তুলনায় গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে যানবাহন চলাচল কমেছে ২ হাজার ৩১৭টি এবং টোল আদায় কমেছে ২৭ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।
​উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২টি জেলার সড়ক যোগাযোগের মূল প্রবেশদ্বার এই যমুনা সেতু। প্রতি বছর ঈদের সময় এই রুটে তীব্র যানজটের সৃষ্টি হলেও এবার এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
​যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রা ভোগান্তিহীন করতে সেতুর উভয় প্রান্তেই টোল প্লাজায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। সার্বক্ষণিক কড়া নজরদারির পাশাপাশি মাঠপর্যায়ে তদারকি জোরদার করায় যানবাহনগুলো কোনো বড় ধরনের জটলা ছাড়াই স্বস্তিতে পার হতে পারছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা