• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

খড়ের কারণে হুইল স্লিপ, ঈদযাত্রায় কয়েকটি ট্রেন বিলম্বিত: রেলমন্ত্রী

প্রতিবেদক / ১২ বার
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনে এসে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, রেললাইনের ওপর খড় থাকার কারণে একটি ট্রেনের হুইল স্লিপ করায় কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলেছে।
রোববার (২৪ মে) তিনি বলেন, সকাল থেকে অন্তত তিনটি ট্রেন কিছুটা বিলম্বিত হয়েছে। এর মধ্যে একটি ট্রেনের চাকা রেললাইনে স্লিপ করায় রিলিফ টিম পাঠিয়ে সেটিকে পুনরায় সচল করতে হয়েছে। ফলে কোনোটি ২০ মিনিট, কোনোটি ১ ঘণ্টা এবং আরেকটি প্রায় ২ ঘণ্টা বিলম্বে চলেছে।
মন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে ট্রেনে যাত্রীর চাপ অনেক বেড়েছে। বর্তমানে আন্তঃনগর ট্রেনে প্রতিদিন প্রায় ৩২ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হলেও ঈদ উপলক্ষে অতিরিক্ত ২৫ শতাংশ আসন বৃদ্ধি করে আরও প্রায় ৪ হাজার যাত্রীর যাতায়াতের সুযোগ করা হয়েছে। তবে চাহিদার তুলনায় ট্রেন, কোচ ও লোকোমোটিভ এখনও পর্যাপ্ত নয় বলে স্বীকার করেন তিনি।
তিনি আরও জানান, দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ রেলপথগুলো চিহ্নিত করে ঈদের আগে বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামীকাল থেকে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু এবং ৫১টি নতুন কোচ সংযোজনের কথাও জানান তিনি।
রেলমন্ত্রী দাবি করেন, অনলাইন টিকিট ব্যবস্থায় আগের তুলনায় স্বচ্ছতা বেড়েছে এবং টিকিট বিক্রিতে কোনো সিন্ডিকেট বা অনিয়মের সুযোগ রাখা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা