• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

কোরবানির চামড়া ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ কক্ষ চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া নষ্ট হওয়া রোধ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

রোববার (২৪ মে) উপসচিব নাসরিন সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কাঁচা চামড়া যথাযথভাবে সংগ্রহ, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে ১২ এপ্রিল একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়—চামড়া সঠিকভাবে ছাড়ানো, পর্যাপ্ত লবণ প্রয়োগ এবং সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক বার্তা দেশের সব টিভি চ্যানেলে প্রচার করা হবে।
এ ছাড়া চামড়া ব্যবস্থাপনা মনিটরিংয়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ঈদে কোরবানির চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। তার মতে, একটি চামড়াও যেন নষ্ট না হয়—এ লক্ষ্যকে জাতীয় দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে। চামড়াকে গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সঠিক ব্যবস্থাপনা হলে দেশের চামড়া শিল্প, রফতানি আয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা বাড়বে।
আগামী ২৮ মে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা