• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ঈদের দীর্ঘ ছুটি শুরু, সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ রোববার সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের ঈদের সরকারি ছুটি।

সরকারের ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। এর আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ছুটি দাঁড়িয়েছে সাত দিনে।

আগে ছয় দিনের ছুটি নির্ধারিত থাকলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরবর্তীতে আরও একদিন বাড়ানো হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মে ছুটি ঘোষণা করা হয় এবং এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলো বন্ধ থাকবে।
তবে জরুরি সেবা—বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, ডাক ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত এই ছুটির আওতার বাইরে থাকবে। একইভাবে হাসপাতাল ও চিকিৎসা সেবাও চালু থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা