• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

প্রতিমন্ত্রী পদে থেকে সব কথা খোলামেলা বলা যায় না: ইশরাক হোসেন

প্রতিবেদক / ৩৭ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে অনেক কথাই প্রকাশ্যে বলা বা করা সম্ভব হয় না। নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি রাজনৈতিক প্রতিপক্ষ ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, কিছু রাজনৈতিক পক্ষ বাস্তবতা উপেক্ষা করে নানা দাবি করছে এবং অতীতের রাজনৈতিক ঘটনাপ্রবাহকে বিকৃতভাবে উপস্থাপন করছে।

তিনি দাবি করেন, অতীতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তে কিছু পক্ষের কোনো ভূমিকা দেখা যায়নি, অথচ এখন তারা বড় বড় বক্তব্য দিচ্ছে। পাশাপাশি নগর প্রশাসন, রাজনৈতিক আন্দোলন ও ক্ষমতার পালাবদল ঘিরে নানা ঘটনাকে কেন্দ্র করে তিনি সমালোচনামূলক মন্তব্য করেন।

স্ট্যাটাসে আরও বলা হয়, দলীয় অর্থ সংগ্রহের অজুহাতে অনিয়ম, দুর্নীতি ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক প্রভাবশালী মহলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি, দাবি করেন প্রশাসনিক সিদ্ধান্ত ও নীতি-নির্ধারণে পক্ষপাতমূলক আচরণ হয়েছে।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকারি দায়িত্বে থাকায় অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হচ্ছে। তবে অতীতের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েও দীর্ঘ রাজনৈতিক লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে তাদের এগোতে হয়েছে।
স্ট্যাটাসের শেষ অংশে তিনি তীব্র ভাষায় সমালোচনা করে বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে হতাশা প্রকাশ করেন এবং অতীতের বিভিন্ন রাজনৈতিক ঘটনার প্রসঙ্গ টেনে নিজের অবস্থান তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা