• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

আর্নে স্লটকে বরখাস্ত করল লিভারপুল!

প্রতিবেদক / ৩৩ বার
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

আকাশ দাশ সৈকত

দুই মৌসুম দায়িত্ব পালনের পর ডাচ কোচ আর্নে স্লটকে বরখাস্ত করেছে ইংলিশ ক্লাব লিভারপুল। গুঞ্জন রয়েছে, স্লটের বিদায়ের পর ইতিমধ্যেই নতুন কোচের নামও চূড়ান্ত করে ফেলেছে অলরেডরা।

২০২৪ সালে কিংবদন্তি ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর অ্যানফিল্ডের ডাগআউটে বসেছিলেন আর্নে স্লট। নিজের অভিষেক মৌসুমেই বাজিমাত করে লিভারপুলকে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিয়েছিলেন তিনি। কিন্তু সাফল্যের সেই চূড়া থেকে স্লটের পতন ঘটল মাত্র এক মৌসুমের ব্যবধানেই। সদ্য সমাপ্ত মৌসুমে চ্যাম্পিয়ন আর্সেনালের চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে থেকে টেবিলের পঞ্চম স্থানে লিগ শেষ করেছে লিভারপুল। দলের এমন ভরাডুবির কারণেই মূলত বরখাস্ত হতে হলো ডাচ এই মাস্টারমাইন্ডকে।

এদিকে স্লটের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছেন বোর্নমাউথের সদ্য বিদায়ী স্প্যানিশ কোচ আন্দোনি ইরাওলা। নতুন কোচের দায়িত্ব দেওয়া নিয়ে ইতিমধ্যেই ইরাওলার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে লিভারপুল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা