• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে বাজার অস্থির হবে না, অন্যায় দাম বাড়ালে ব্যবস্থা: জাহেদ উর রহমান

প্রতিবেদক / ৭ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। একই সঙ্গে কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও তিনি সতর্ক করেন।

শনিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির যৌক্তিকতা নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে গিয়ে সরকারের ওপর বড় আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। ভর্তুকির অর্থ সাশ্রয় করে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বাড়ানোর প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, বর্তমানে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। বাজারে মূল্যবৃদ্ধির যে প্রবণতা ছিল, তা ধীরে ধীরে কমতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা জানান, নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত চাপ না পড়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ কারণে লাইফ লাইন গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। পাশাপাশি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক সহায়তা এবং টিসিবির কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আসন্ন বাজেটে আরও বেশি মানুষ ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন, ফলে মূল্যবৃদ্ধিজনিত চাপ মোকাবিলায় তারা সহায়তা পাবেন।

জাহেদ উর রহমান বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি কোনোভাবেই বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধির অজুহাত হতে পারে না। কেউ যদি অন্যায়ভাবে পণ্যের দাম বাড়ায়, তাহলে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা