নিজস্ব প্রতিনিধিঃ
জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আসন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সকালে অনুষ্ঠিত এ বৈঠকে পরিবেশ ও জলবায়ু বিষয়ক কর্মপরিকল্পনা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন পর্যায়ের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের রূপরেখাও সেখানে উপস্থাপন করা হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, কর্মসূচিগুলোকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।