• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফের বিয়ের বিষয়ে মুখ খুললেন পরীমনি ব্রাজিল ফুটবল থেকে অবসর নিলেন নেইমার কাহারোলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার পত্নীতলায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী,প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড ভালোবাসার নতুন সুরে আসিফ-বেবী, পর্দায় উড়বে ‘স্বপ্ন ঘুড়ি’ ​স্বামী হত্যার রহস্য ঘোর কাটেনি, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রী অন্তরার রোমান্টিক দৃশ্যে শাকিবের সঙ্গে অস্বস্তি বোধ করেন সাবিলা নূর?

ফেসবুক পোস্ট ঘিরে মামলা নিয়ে বাগেরহাটে উত্তেজনা

প্রতিবেদক / ৩০ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় কথিত ভুয়া এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক মাহামুদুল হাসানকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের পর নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওই প্রতিবেদনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ ওঠে এবং পরবর্তীতে একটি মামলাও দায়ের হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বাগেরহাট জেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে আয়োজকরা মামলাটির প্রতিবাদ জানান। তবে স্থানীয় সাংবাদিকদের একাংশের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর প্রচারণার অভিযোগে করা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে মাহামুদুল হাসানের চিকিৎসা পেশার বৈধতা, শিক্ষাগত যোগ্যতা ও নিবন্ধন নিয়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি বিভিন্ন টেলিভিশন ও অনলাইন মাধ্যমেও ব্যাপকভাবে প্রচার পায়।

এরপর সংবাদ প্রকাশ ও তথ্য সংগ্রহকে কেন্দ্র করে সাংবাদিকদের ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট ও মন্তব্য ছড়ানো হয় বলে দাবি করা হয়।

এ ঘটনায় সাংবাদিক সৈকত মণ্ডল আদালতে মামলা দায়ের করেন। তিনি বলেন, “আমি কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা করিনি। যারা সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে, তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে পিবিআই তদন্ত করছে।”

তিনি আরও জানান, চলমান তদন্তাধীন বিষয় নিয়ে মানববন্ধনে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, যা কাম্য নয়।

অন্যদিকে স্থানীয় সাংবাদিকদের দাবি, অনুসন্ধানী প্রতিবেদনের জবাব তথ্য-প্রমাণ দিয়ে না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচার চালানো হচ্ছে, যা সাংবাদিকতার পরিবেশের জন্য ক্ষতিকর। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা