• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফের বিয়ের বিষয়ে মুখ খুললেন পরীমনি ব্রাজিল ফুটবল থেকে অবসর নিলেন নেইমার কাহারোলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার পত্নীতলায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী,প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড ভালোবাসার নতুন সুরে আসিফ-বেবী, পর্দায় উড়বে ‘স্বপ্ন ঘুড়ি’ ​স্বামী হত্যার রহস্য ঘোর কাটেনি, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রী অন্তরার রোমান্টিক দৃশ্যে শাকিবের সঙ্গে অস্বস্তি বোধ করেন সাবিলা নূর?

খুলনায় চাঞ্চল্যকর থ্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিক হাওলাদার গ্রেফতার

প্রতিবেদক / ৮৭ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি-নয়ন রায়।

খুলনার সোনাডাঙা থানার চাঞ্চল্যকর থ্রিপল মার্ডার (শাশুড়ি ও দুই সন্তান হত্যা) মামলার ১নং অভিযুক্ত মোঃ রফিকুল ইসলাম হাওলাদারকে বরিশাল থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

র‌্যাব জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র‌্যাব-৬ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ সদর কোম্পানি ও র‌্যাব-৮ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কোতোয়ালি থানাধীন কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে গত ২৯ মে ২০২৬ তারিখে খুলনার সোনাডাঙা থানার আলোচিত থ্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি মোঃ রফিকুল ইসলাম হাওলাদার (৩৮), পিতা- মোঃ আলমগীর হাওলাদার, থানা- দৌলতপুর, জেলা- খুলনাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনার সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা