• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

কৃষিজমি খনন ও পানি নিষ্কাশনের পথ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক / ১৪ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

মণিরামপুর উপজেলা প্রতিনিধি:
নয়ন রায়।

যশোরের মণিরামপুর উপজেলার ১৩ নম্বর খানপুর ইউনিয়ন ও ১৫ নম্বর কুলটিয়া ইউনিয়নের মধ্যবর্তী শালিকা বিল এলাকায় কৃষিজমি লিজ নিয়ে প্রতারণার মাধ্যমে পুকুর খনন এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়ার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৬জুন শনিবার বিকেল ৪ ঘটিকায় শালিকা বিল এলাকায় স্থানীয় কৃষক ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে শতাধিক কৃষক,জমির মালিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কৃষকেরা অভিযোগ করেন, জাতীয় পার্টি মনিরামপুর উপজেলা সভাপতি এম এ হালিম ইরি ধান চাষাবাদ করার শর্তে কৃষিজমি লিজ নিয়েছিলো মাছ চাষ করার জন্য কিন্তু তিন বছর ধান চাষ করতে দিয়ে পরবর্তীতে আর ধান চাষাবাদ করতে দেয়নি।পরবর্তীতে প্রতারণার মাধ্যমে কৃষি জমিগুলো পুকুর খনন করছেন। এতে এলাকার উর্বর কৃষিজমি নষ্ট হচ্ছে এবং মাছের ঘেরের বেড়ি বাধের কারনে পানি নিষ্কাশনের প্রাকৃতিক পথ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিবে।এমনকি জমি কৃষকের কাছ থেকে লিজ নিয়ে কৃষকের অনুমতি না নিয়ে হালিম অন্য লোকের নিকট বেশি দামে জমি লিজ দিচ্ছেন। কৃষকরা তাদের ফসল উৎপাদন নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন।

বক্তারা বলেন, কৃষিজমি দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। ব্যক্তিস্বার্থে কৃষিজমি ধ্বংস করে পুকুর খনন এবং পানি চলাচলের পথ বন্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে পুকুর খনন বন্ধ,পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করা এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দেন কৃষি জমি বাচাও এম এ হালিমকে হঠাও ফসলি জমি বাঁচাও, পুকুর খনন বন্ধ করো, কৃষিজমি রক্ষা করো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করো এবং পানি নিষ্কাশনের পথ খুলে দাও সহ বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবাদ সভা থেকে এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে এবং কাফনের কাপড় মাথায় বেধে অনশন করার কথাও ব্যাক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা