• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফের বিয়ের বিষয়ে মুখ খুললেন পরীমনি ব্রাজিল ফুটবল থেকে অবসর নিলেন নেইমার কাহারোলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার পত্নীতলায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী,প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড ভালোবাসার নতুন সুরে আসিফ-বেবী, পর্দায় উড়বে ‘স্বপ্ন ঘুড়ি’ ​স্বামী হত্যার রহস্য ঘোর কাটেনি, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রী অন্তরার রোমান্টিক দৃশ্যে শাকিবের সঙ্গে অস্বস্তি বোধ করেন সাবিলা নূর?

সাতক্ষীরার পুলিশ সুপারের কালিগঞ্জ থানা পরিদর্শন

প্রতিবেদক / ৩৩ বার
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সাহেল মো. আশরাফুল আলম মঙ্গলবার (৯ জুন) কালিগঞ্জ থানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা এবং পুলিশ সদস্যদের কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।থানা সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে পুলিশ সুপার কালিগঞ্জ থানায় পৌঁছে প্রথমে পুরাতন থানা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পরে অস্থায়ী থানা হিসেবে ব্যবহৃত উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সের প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাজতখানা, মালখানা, অস্ত্রাগার, ব্যারাকসহ থানার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরে দেখেন এবং সেগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে দাপ্তরিক কার্যক্রম, কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় আরও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।বেলা ১টার দিকে তিনি কালিগঞ্জ থানা ত্যাগ করেন।

স্থানীয় সচেতন মহলের অভিমত, জেলা পুলিশ সুপার এভাবে মাঝে মাঝে জনগণের মুখোমুখি হলে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও জনস্বার্থে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের বিভিন্ন দিকনির্দেশনা ও ত্রুটি বাহির হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা