• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: ট্রাকচালক নিহত

প্রতিবেদক / ২ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ৯ মাইল এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন এবং অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত চালকের নাম সজীব (২৫)। তিনি বরিশালের বাবুগঞ্জ থেকে সহকারী জিহাদকে নিয়ে আম পরিবহনের জন্য রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক সজীব নিহত হন। তার সহকারী জিহাদসহ অপর ট্রাকের চালক ও হেলপার আহত হন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অপর ট্রাকের চালক ও হেলপারের পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার পর দুটি ট্রাকই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত সজীবের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা