• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

খুলনায় বিশেষ অভিযানে ৩৪ জন গ্রেপ্তার, মাদকসহ বিভিন্ন অপরাধে অভিযান জোরদার

প্রতিবেদক / ১২ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

খুলনা প্রতিনিধিঃ

খুলনা মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। গত সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত চলা এই অভিযানে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে খুলনা থানায় ৭ জন, সোনাডাঙ্গা মডেল থানায় ৯ জন, লবণচরা থানায় ৪ জন, হরিণটানা থানায় ২ জন, খালিশপুর থানায় ৪ জন, দৌলতপুর থানায় ২ জন, আড়ংঘাটা থানায় ২ জন, খানজাহান আলী থানায় ২ জন এবং গোয়েন্দা শাখার অভিযানে আরও ২ জন রয়েছে।

অভিযান চলাকালে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা