• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফের বিয়ের বিষয়ে মুখ খুললেন পরীমনি ব্রাজিল ফুটবল থেকে অবসর নিলেন নেইমার কাহারোলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার পত্নীতলায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী,প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড ভালোবাসার নতুন সুরে আসিফ-বেবী, পর্দায় উড়বে ‘স্বপ্ন ঘুড়ি’ ​স্বামী হত্যার রহস্য ঘোর কাটেনি, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রী অন্তরার রোমান্টিক দৃশ্যে শাকিবের সঙ্গে অস্বস্তি বোধ করেন সাবিলা নূর?

জবি প্রধান ফটকের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ দফা দাবিতে মানববন্ধন

প্রতিবেদক / ২২ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের পাশে ৬ দফা দাবি তুলে প্রকাশ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ব্যবহৃত পোস্টারগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবি দেখা যায়।

মানববন্ধন থেকে উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে ছিল—সারা দেশে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বহিষ্কারাদেশ বাতিল, ‘রাজবন্দিদের’ মুক্তি, এবং বিভিন্ন অভিযোগে সংশ্লিষ্টদের বিচারসহ আরও কয়েকটি দাবি।

এছাড়া কর্মসূচিতে আলোচিত ও বিতর্কিত এক দাবিতে একটি রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে কঠোর শাস্তির কথাও উল্লেখ করা হয়, যা নিয়ে উপস্থিতদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কর্মসূচির নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, ঐতিহাসিক ৬ দফার চেতনা ধারণ করেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে এবং তাদের নেতাকর্মীরা বর্তমানে মামলা ও হয়রানির শিকার হচ্ছেন।
জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, সংগঠন নিষিদ্ধ হলেও তারা রাজনৈতিকভাবে সক্রিয় এবং ভবিষ্যতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। তবে বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, প্রশাসনিক সিদ্ধান্তে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও বিভিন্ন সময়ে সংগঠনটির ব্যানারে প্রকাশ্য কর্মসূচির অভিযোগ সামনে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা