নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে টানা তিন ঘন্টার বৃষ্টিতে গত ৪৮ ঘন্টা ধরে পানি বন্ধি হয়ে থাকা বাসিন্দাদের মাঝে শুকনো খাবার ,খিচুরি ও বিশুদ্ধ খাবার পানি বিতরন করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা| গতকাল বুধবার দুপুরে জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে পৌর এলাকার হরিনহাটি, বিশ্বাসপাড়া ও সফিপুর এলাকায় প্রায় তিন হাজার পানি বন্ধি পরিবারদের মাঝে এ খাবার বিতরন করা হয়|
খাবার বিতরনের সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী শফি উদ্দিন, জামায়াত মনোনিত পৌর মেয়র প্রার্থী ডাঃ আক্তার হোসেন চঞ্চল, যুবশক্তি নেতা আব্দুর রহমান রানাসহ অন্যান্য নেতাকর্মীরা|
এসময় বক্তারা জানায় ৪৮ ঘন্টা ধরে পানি বন্ধি হয়ে যে সাধারন মানুষ যে কষ্টে অনাহারে দিন পার করছে| তাই এই কষ্ট লাগবের জন্য জামায়াতে ইসলামী তাদের পাশে দাড়িয়েছে| তাছাড়াও কিছু খাবার বিতরনে তাদের সামান্যতম হলেও কিছুটা কষ্ট দুর হবে| তাছাড়াও অসহায় মানুষের পাশে জামায়াত বস সময় পাশে আছে|