• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপে দুর্দান্ত সূচনা: ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে মেসি নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক রাজশাহীতে সেলসম্যানদের নিয়ে অতিথি ডটকমের বিশেষ আয়োজন রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত, ইরানের সঙ্গে আলোচনা অনিশ্চিত সিনেমা জগত থেকে হারিয়ে গেলেন নায়িকা সাহারা? আর্জেন্টিনার গানে নেচে ঝড় তুললেন পরীমনি গোপালগঞ্জে সাংবাদিক সমর্থকদের আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জনগণের মতামতকে অবহেলা করলে রাজনৈতিক মূল্য দিতে হবে: সৈয়দপুরে আব্দুল হালিম

আর্জেন্টিনার গানে নেচে ঝড় তুললেন পরীমনি

প্রতিবেদক / ২ বার
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং আলোচিত মডেল পরীমনি এবার আরেক ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় পরীমনি আর্জেন্টিনার জনপ্রিয় একটি গানে নেচে নেচে মডেলিং করেছেন। 

শুক্রবার (১৯ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করেন পরীমনি। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনা’।

ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি পরে জনপ্রিয় একটি আর্জেন্টাইন গানের তালে নাচ ও মডেলিং করছেন তিনি। একই সঙ্গে আর্জেন্টিনার পতাকার রঙের সঙ্গে মিল রেখে নিজের সাজসজ্জাও করেছেন তিনি।

এছাড়া ভিডিওতে আর্জেন্টাইন ফুটবল তারকাদের বিভিন্ন উদযাপন ও মাঠের অঙ্গভঙ্গির অনুকরণ করতে দেখা যায় তাকে। বিশেষ করে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরোসহ দলের কয়েকজন তারকার পরিচিত ভঙ্গি নাচের মাধ্যমে উপস্থাপন করেন তিনি।

ভিডিওটি প্রকাশের পর ভক্তরা বিভিন্ন মন্তব্যে তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন। আর্জেন্টিনা সমর্থকদের মধ্যেও ভিডিওটি বেশ আগ্রহের সৃষ্টি করেছে।

পরীমনি ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে এবং অল্প সময়ের মধ্যেই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা