• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপে দুর্দান্ত সূচনা: ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে মেসি নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক রাজশাহীতে সেলসম্যানদের নিয়ে অতিথি ডটকমের বিশেষ আয়োজন রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত, ইরানের সঙ্গে আলোচনা অনিশ্চিত সিনেমা জগত থেকে হারিয়ে গেলেন নায়িকা সাহারা? আর্জেন্টিনার গানে নেচে ঝড় তুললেন পরীমনি গোপালগঞ্জে সাংবাদিক সমর্থকদের আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জনগণের মতামতকে অবহেলা করলে রাজনৈতিক মূল্য দিতে হবে: সৈয়দপুরে আব্দুল হালিম

শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

প্রতিবেদক / ৪ বার
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত শান্তি আলোচনা শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শুক্রবার সুইজারল্যান্ডে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈঠকটি আপাতত হচ্ছে না বলে জানিয়েছে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আলোচনা স্থগিত হওয়ার পাশাপাশি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার সুইজারল্যান্ড সফরের পরিকল্পনা বাতিল করেছেন। ফলে যুদ্ধবিরতি এবং কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকটি আপাতত স্থগিত হলেও শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে তারা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। সম্ভাব্য ভবিষ্যৎ আলোচনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও অব্যাহত রাখা হবে।
এদিকে, আলোচনা স্থগিতের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে তেহরান জানিয়েছিল, বিদ্যমান ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলে তারা কারিগরি পর্যায়ের আলোচনায় অংশ নিতে প্রস্তুত।
এর আগে গত বৃহস্পতিবার দুই দেশের প্রেসিডেন্ট একটি সমঝোতা স্মারকে ভার্চুয়ালি স্বাক্ষর করেন। পরবর্তীতে সুইজারল্যান্ডের জেনেভা শহরে চূড়ান্ত চুক্তি নিয়ে সরাসরি আলোচনা হওয়ার কথা ছিল। আলোচনার এজেন্ডায় ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ, আঞ্চলিক নিরাপত্তা এবং যুদ্ধবিরতি-সংক্রান্ত বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল।
বিশ্লেষকদের মতে, আলোচনা স্থগিত হওয়ায় মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা সাময়িকভাবে ধাক্কা খেলেও কূটনৈতিক যোগাযোগের পথ এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে নতুন বৈঠকের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা