• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

প্রতিবেদক / ১১ বার
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

মো,মনির হোসেন।
বেনাপোল প্রতিনিধি যশোর।

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বাহাদুপুর ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সড়কের দুই পাশে ২০০টি তাল ও নারিকেল গাছের চারা রোপণ করা হয়।

শনিবার (২০ জুন) বিকাল ৪ টার দিকে বাহাদুপুর ইউনিয়নের বোয়ালিয়া ঈদগাহ মোড় থেকে ধান্যখোলা মাদ্রাসা পর্যন্ত সড়কের দুই পাশে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। কর্মসূচির আয়োজন করেন বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর।
বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, উপজেলা বিএনপির সহসভাপতি সাফা উদ্দিন খান, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক শাহীন আলম খান, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্যসচিব রায়হানুজ্জামান দীপু, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসীমউদ্দীন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওমর ফারুক, বাহাদুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন মেম্বার, বোয়ালিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

আয়োজকেরা জানান, মাসব্যাপী কর্মসূচির আওতায় বাহাদুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপণ করা হবে। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা