• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

মাগুরার দক্ষিণ জগদলে দুটি মেছোবাঘের বাচ্চা উদ্ধার

প্রতিবেদক / ২৬ বার
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

মোঃ রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি:

মাগুরা জেলার দক্ষিণ জগদল এলাকায় দুটি মেছোবাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। ২৩ জুন মঙ্গলবার দুপুরে স্থানীয় বাসিন্দারা একটি ঝোপঝাড়ের মধ্যে বাচ্চা দুটি দেখতে পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী প্রথমে বাচ্চা দুটিকে দেখতে পেয়ে নিরাপদ স্থানে রাখেন এবং পরে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বাচ্চা দুটি উদ্ধার করেন।

বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া বাচ্চা দুটি প্রাথমিকভাবে সুস্থ রয়েছে। তাদের বয়স আনুমানিক কয়েক সপ্তাহ হতে পারে। বাচ্চাগুলোকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করা হচ্ছে।

এ বিষয়ে বন বিভাগের শফিকুল ইসলাম বলেন, মেছোবাঘ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী। উদ্ধার হওয়া বাচ্চাগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।পরবর্তী সিদ্ধান্ত আমার ঊর্ধ্বতন বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাঝে মধ্যেই বিভিন্ন বন্যপ্রাণীর দেখা মেলে। তবে মেছোবাঘের বাচ্চা উদ্ধার হওয়ার ঘটনা বিরল।
উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রাণীগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা