• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক / ১৪ বার
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকার তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সফরের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী জানান, সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি গুরুত্বপূর্ণ সাইডলাইন মিটিংয়ে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আলোচনায় থাকবে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ঢাকা একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায়। সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে কূটনৈতিক চ্যানেলে আলোচনা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

এদিকে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, পরবর্তী নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্র সফরে রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ সাইডলাইন বৈঠকের পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা