• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

কালিয়াকৈরে মাদকে সেবনের দায়ে নারীসহ আট জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর: / ১ বার
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে নারীসহ আটজনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তা এ এই্চ এম ফখরুল হোসাইন। এসময় পাঁচজনকে ১৫ দিন ও তিন জনকে ১ সপ্তাহের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলো মোহাম্মদ আব্দুল্লাহ(২৯), হাফিজুর রহমান(২৭), আজাদ হোসেন(২৯), মারুফ আহমেদ(৩৩), সজিব মিয়া(২৫), খাইরুল ইসলাম(২৬), উজ্জল হোসেন(৪৫), ও ফারজানা আক্তার(২১)। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায় গত রোববার রাতে উপজেলার চন্দ্রা, মোল্লাপাড়া ও মন্ডলপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় মাদক সেবনের সময় নারীসহ আটজনকে গ্রেফতার করে পুলিশ।পরে সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে তাদের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন নারীসহ আট মাদক সেবন কারীকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা