• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

শিক্ষাগত যোগ্যতা লাগবে না স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে: প্রতিমন্ত্রী

প্রতিবেদক / ২৩ বার
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বা আলাদা বয়সসীমার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ভোটার হলেই স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়া যাবে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকারের পাঁচটি আইনের কোথাও নির্বাচনে অংশ নেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার শর্ত রাখা হয়নি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র-কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলর পদে প্রার্থী হতে কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই।

শিক্ষাগত যোগ্যতার শর্ত না রাখার কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও একজন ব্যক্তি স্বশিক্ষিত হতে পারেন। মেধা ও সামাজিক অবদান থাকলে তার জনপ্রতিনিধি হওয়ার সুযোগ থাকা উচিত।

বয়সসীমার বিষয়ে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আলাদা কোনো বয়সের বাধ্যবাধকতা নেই। ভোটার হলেই প্রার্থী হওয়া যাবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা