• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ, জানিয়ে দিলেন কার্লো আনচেলত্তি বিজেপি প্রভাবে পশ্চিমবঙ্গে গরুর মাংসের সংকট, বিপাকে মুসলিমরা পৃথিবীর কক্ষপথে মার্কিন অস্ত্র, মহাকাশেও যুদ্ধের প্রস্তুতি পবিত্র মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা জারি সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত,পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

পবিত্র মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশ নিউজ টুডে / ১ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে উত্তেজনার মধ্যে পবিত্র নগরী মক্কায় সম্ভাব্য হামলার বিষয়ে বিরল সতর্কতা জারি করেছিল সৌদি আরব। তবে সতর্কতা জারির কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করা হয়। মক্কার পাশাপাশি জেদ্দা ও তাইফেও সতর্কতা দেওয়া হয়েছিল।

মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ এই সতর্কতা জারি করে। বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর মক্কাকে ঘিরে এমন সতর্কতা এটাই প্রথম। ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফ এই নগরীতেই অবস্থিত।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। সোমবার দক্ষিণাঞ্চলে চালানো হামলায় ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর জবাবে সৌদিও হুথিদের লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

হুথিদের দাবি, গত পাঁচ দিনে তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে সৌদি আরব তিন শতাধিক বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে এফ-১৫ ও ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি। পাল্টা সৌদি আরবের বাদশাহ খালিদ বিমানঘাঁটিতে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছে তারা।

গত দুই সপ্তাহে দুই পক্ষের উত্তেজনা দ্রুত বেড়েছে। ফলে ইয়েমেনকে ঘিরে আবারও পূর্ণমাত্রার সংঘাত শুরুর আশঙ্কা তৈরি হয়েছে।

২০১৫ সালে হুথিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট অভিযান শুরু করে। পরে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও সাম্প্রতিক হামলা-পাল্টা হামলায় সেই স্থিতাবস্থা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা