• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় উৎসবমুখর পরিবেশে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাজশাহীর মধ্যচরে পানিবন্দী ১শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামছেন মেসি চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের ইউক্রেনে ভয়াবহ হামলা, একদিনে নিহত হাজারের বেশি সেনা গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে মদনে নির্মাধীন ছাত্রী নিবাসে বিদ্যুৎস্পৃ্ষ্ট হয়ে এক যুবকের মৃত্যু গাজীপুরে অনুমোদনহীন প্লাষ্টিক কারখানায় অভিযান, আর্থিক জরিমানা মদনে ছোট বোনকে ছুরিকাঘাত করে বড় বোনকে নিয়ে যাওয়ার অভিযোগ

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য অত্যাধুনিক অস্ত্র পাঠানো হচ্ছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ / ২১ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের ইতিহাসে যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সবচেয়ে বেশি অত্যাধুনিক ও উন্নতমানের অস্ত্র তৈরি হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, উৎপাদিত এসব অস্ত্র নিয়মিতভাবে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সেনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সম্প্রতি পাওয়া একটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদন অভূতপূর্ব মাত্রায় বেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
ট্রাম্পের দাবি, মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান ও অস্ত্র কারখানাগুলো সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা পূর্ণ সক্ষমতায় কাজ করছে। পাশাপাশি প্রতিটি কারখানা গড়ে চার থেকে পাঁচটি করে বড় আকারের নতুন উৎপাদন কেন্দ্র নির্মাণ করছে।

তিনি জানান, এই বিপুল অস্ত্র উৎপাদনের অন্যতম প্রধান লক্ষ্য হলো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, থাড প্রতিরক্ষা ব্যবস্থা, টমাহকসহ বিভিন্ন উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এসব আধুনিক অস্ত্রের বড় মজুত ইতোমধ্যে মার্কিন সামরিক বাহিনীর হাতে রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। একই সঙ্গে অস্ত্র উৎপাদন অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা