• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাদিক কায়েমকে স্বাগত পাটোয়ারীর, ঢাকার জন্য সুস্থ প্রতিযোগিতার আহ্বান মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য অত্যাধুনিক অস্ত্র পাঠানো হচ্ছে: ট্রাম্প ৬৪ জেলায় এইডস পরীক্ষা, যক্ষ্মা-ম্যালেরিয়া নিয়ন্ত্রণে নতুন প্রকল্প ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে আঞ্চলিক ঐক্যের তাগিদ মেইল-ইন ভোটের নিয়ম কঠোরে ট্রাম্পের পরিকল্পনায় সুপ্রিম কোর্টের বাধা সৌদির তেল মজুত নিয়ে বড় শঙ্কা, বিশ্ববাজারে বাড়ছে ঝুঁকি অর্থনীতির গতি ফেরাতে বিদ্যুৎ-জ্বালানিতে স্বস্তির বার্তা রাজধানীতে এক নারীসহ পাঁচ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার গ্রামীণ কল্যাণ কেন্দ্রকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় বহাল শিল্পে আজ সন্ধ্যা থেকেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

মেইল-ইন ভোটের নিয়ম কঠোরে ট্রাম্পের পরিকল্পনায় সুপ্রিম কোর্টের বাধা

প্রতিবেদক / ৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেইল-ইন ভোটের নিয়ম কঠোর করার পরিকল্পনায় বাধা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে আদালতের এ সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

সোমবার সুপ্রিম কোর্ট একটি ফেডারেল বিচারকের আদেশ বহাল রাখে। ওই আদেশে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগকে ডাকযোগে পাঠানো ব্যালটের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করা থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছিল।

বিচারপতি ব্রেট কাভানাও এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, নির্বাচনের পর একই নিয়ম নিয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। তার মতে, প্রস্তাবিত নিয়মটি ডাক বিভাগের আইনি ক্ষমতার আওতায় পড়তে পারে। তবে ২০২৬ সালের নির্বাচনের আগে এটি কার্যকর করা অযৌক্তিক হবে।

ট্রাম্পের দাবি, নতুন নিয়ম চালু করা হলে নির্বাচনে জালিয়াতি কমানো সম্ভব হবে। এর আগে মার্চে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে ডাক বিভাগকে নির্দিষ্ট নাগরিকদের তালিকায় থাকা ভোটারদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

তবে কয়েকটি অঙ্গরাজ্য ও সমালোচকরা দাবি করেন, এ ধরনের নিয়ম অঙ্গরাজ্যগুলোর নির্বাচন পরিচালনার সাংবিধানিক ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে।

এদিকে, বিচারপতি স্যামুয়েল আলিটো ও ক্লারেন্স থমাস সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাদের মতে, ট্রাম্পের আদেশের বিরুদ্ধে করা আইনি চ্যালেঞ্জ শেষ পর্যন্ত সফল হওয়ার সম্ভাবনা কম। ডাক বিভাগের নিয়ম তৈরির ক্ষেত্রে ব্যাপক আইনি ক্ষমতা রয়েছে বলেও তারা মত দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা