• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ, যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের ইসরায়েলকে ২৮০ কোটি ডলারের বোমা দিচ্ছে ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে আব্বাসের ভিসা ফের আটকে দিল যুক্তরাষ্ট্র সরবরাহ নিয়ে শঙ্কা কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলা আঘাতের পর আঘাত সয়ে দাঁড়িয়ে আছে পবিত্র কাবা নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ

প্রতিবেদক / ৮ বার
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো পেজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং এসব পোর্টাল ও পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি রাজসিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

রিটে অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।

শুনানি শেষে বিটিআরসি চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা