• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ শ্রীমঙ্গলে নিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষা পেল বিপন্ন প্রায় লজ্জাবতী বানর দিনাজপুরের বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরে গেলো ৫ প্রাণ ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক লিয়াকত রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীদের মাথায় হাত আবারও মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা

দুদক মামলায় সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন, বিদেশ যাত্রায় আর বাধা নেই

প্রতিবেদক / ১৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। একইসঙ্গে তার বিদেশ গমনের ওপর থাকা পূর্ববর্তী নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ আসামিপক্ষের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। তবে ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নামঞ্জুর করে আদালত তাকে মামলার প্রতিটি ধার্য তারিখে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেন।

আদালতে এদিন হাজির হয়ে আনিস আলমগীরের পক্ষে স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ এবং যেকোনো সময় বিদেশ যাওয়ার অনুমতির বিষয়ে পৃথক আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুটি আবেদন মঞ্জুর করলেও একটি নামঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চলতি বছরের ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ২৮ জানুয়ারি তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অভিযোগপত্রে বলা হয়, তার নামে ২৫ লাখ টাকার স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৮৪ লাখ টাকার বেশি অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৯ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ৯০ হাজার টাকা।

সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকার বেশি। এর বিপরীতে বৈধ আয়ের উৎস থেকে তার আয় পাওয়া গেছে প্রায় ৯৯ লাখ টাকার মতো। এর মধ্যে অতীত সঞ্চয়, টক শো ও কনসালটেন্সি আয়, প্লট বিক্রি এবং ব্যাংক সুদসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে।

দুদকের হিসাবে, ঘোষিত আয়ের তুলনায় প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকার সম্পদের উৎস অসংগতিপূর্ণ পাওয়া গেছে, যা মোট সম্পদের বড় অংশ হিসেবে জ্ঞাত আয় বহির্ভূত বলে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা