• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৪ মের আসন

প্রতিবেদক / ৫৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঈদযাত্রার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৪ মে) যাত্রীরা ২৪ মে তারিখের ট্রেনের টিকিট কিনতে পারছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ আসনের টিকিট এবারও অনলাইনের মাধ্যমে—ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ—এর মাধ্যমে বিক্রি করা হচ্ছে। যাত্রী চাপ নিয়ন্ত্রণ ও প্রযুক্তিগত শৃঙ্খলা বজায় রাখতে অঞ্চলভেদে নির্দিষ্ট সময় অনুযায়ী টিকিট ছাড়ার ব্যবস্থা রাখা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, ১৫ মে পাওয়া যাবে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে ২৭ মে’র যাত্রার টিকিট। ঈদ উপলক্ষে যাত্রী চাহিদা বিবেচনায় বিভিন্ন রুটে মোট ১০টি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনাও নিয়েছে রেলওয়ে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রায় সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একবারে সর্বাধিক চারটি আসনের টিকিট সংগ্রহ করা যাবে। অগ্রিম টিকিট রিফান্ডযোগ্য নয় বলেও জানানো হয়েছে। পাশাপাশি যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এছাড়া কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে দুইটি বিশেষ ‘ক্যাটল ট্রেন’ চালানো হবে। ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে ঢাকার কমলাপুর, তেজগাঁও ও ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।

রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ জানিয়েছে, শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করে টিকিট সংগ্রহ করতে এবং দালাল বা অননুমোদিত ব্যক্তি ও প্ল্যাটফর্ম থেকে টিকিট কেনাবেচা থেকে বিরত থাকতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা