• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

২২ বছর পর শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক / ৪৪ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

দীর্ঘ ২২ বছর পর আগামী শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে ঘিরে পুরো জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে সফরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সহ বিভিন্ন সংস্থা কাজ করছে।

সফরকে কেন্দ্র করে চাঁদপুর শহরের রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে সাজানো হয়েছে শহর। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারপ্রধানকে দেখতে আগ্রহী সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে বাড়তি প্রাণচাঞ্চল্য।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী চাঁদপুরে বেশ কিছু উন্নয়ন কার্যক্রমে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে স্থানীয় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন এবং নিম্নআয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি।

এ ছাড়া তিনি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন এবং জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে। প্রশাসন জানিয়েছে, সফরটি সফলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা