• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

সংসদে সক্রিয় ভূমিকার নির্দেশ নারী এমপিদের, প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক / ৪০ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

জাতীয় সংসদে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে পরে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে তথ্যভিত্তিক জ্ঞান অর্জন এবং সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। সংসদে বক্তব্য দেওয়ার সময় আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি নিজ নিজ এলাকায় জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি করেন, দীর্ঘ সময় জনগণ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল এবং এখন তা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে।

সভায় নারী সংসদ সদস্যরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। পরে বিএনপি দলীয় নারী সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা জানান, সংসদীয় কার্যপ্রণালি বিষয়ে দলীয়ভাবে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে এবং দ্বিতীয় অধিবেশনের আগে এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হবে।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়াতে এবং দলের আদর্শ প্রচারে নারী সংসদ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা