• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

রামিসার হত্যাকারীর ফাঁসির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ

প্রতিবেদক / ৪৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, গ্রেপ্তারকৃত মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন মানববন্ধনে ফেটে পড়েছে, রাজু মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। 

‎শিক্ষার্থী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল রাজপথ।

কেবল ঢাকাতেই নয়, এই নৃসংসতার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলাতেও নেমেছে মানুষের ঢল। অপরাধীর ফাঁসির দাবিতে ফেটে পড়েছেন সর্বস্তরের মানুষ।

পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, ঘটনার ভয়াবহতা বিবেচনায় মাত্র ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী।

‎আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুততম সময়ের মধ্যে এই পাশবিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে, আরও কঠোর কর্মসূচির ডাক দেবেন তারা।

‎গত মঙ্গলবার মিরপুরের পল্লবীতে মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি বাসায় ঘটে এই লোমহর্ষক ঘটনা। শিশু রামিসাকে পাশবিক ধর্ষণের পর, নির্মমভাবে তার মাথা বিচ্ছিন্ন করে খুন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা