• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মতিঝিলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ দাবিতে টানা আন্দোলন

প্রতিবেদক / ২ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে টানা অষ্টম দিনের মতো আন্দোলন চলছে। ধারাবাহিক মানববন্ধনের পর মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে “সচেতন গ্রাহক ফোরাম”-এর ব্যানারে অবস্থান কর্মসূচিতে রূপ নেন আন্দোলনকারীরা।

সকাল ১০টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে শতাধিক গ্রাহক অংশ নেন, যাদের মধ্যে এবার উল্লেখযোগ্য সংখ্যক নারী গ্রাহকের উপস্থিতি দেখা যায়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, আর্থিক অনিয়ম ও নানা কেলেঙ্কারির অভিযোগ থাকা ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় তাদের জমানো অর্থের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তারা আরও বলেন, ব্যাংকটির সার্বিক স্থিতিশীলতা ও গ্রাহকের আস্থা রক্ষায় এমন ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া উচিত, যিনি ইসলামী অর্থনীতি সম্পর্কে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য।

গ্রাহক ফোরামের নেতারা দাবি করেন, ৫ আগস্টের পর নিয়োগ পাওয়া ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুকের পুনঃনিয়োগও ব্যাংকের স্বার্থে বিবেচনা করা প্রয়োজন।
আন্দোলনকারীরা জানান, তাদের মূল দাবি হলো—গ্রাহকের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংকের শীর্ষ পদে স্বচ্ছ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা