• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ শ্রীমঙ্গলে নিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষা পেল বিপন্ন প্রায় লজ্জাবতী বানর দিনাজপুরের বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরে গেলো ৫ প্রাণ ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক লিয়াকত রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীদের মাথায় হাত আবারও মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা

খিলক্ষেতে চাঁদাবাজির অভিযোগে কথিত নেতা মামুন গ্রেফতার

প্রতিবেদক / ১১ বার
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর খিলক্ষেত এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগে মো. মামুন (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ মে) দুপুরে খিলক্ষেত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মামুনের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, ফুটওভার ব্রিজ, বাসস্ট্যান্ড, রেলক্রসিং ও খিলক্ষেত বাজারকেন্দ্রিক একটি চাঁদাবাজ চক্রের নেতৃত্ব দিতেন মামুন। হকার, অস্থায়ী দোকানদার ও ফল ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ব্যবসায়ীরা জানান, দোকান বসাতে প্রতিদিন এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত দিতে হতো, আর টাকা না দিলে নানা ধরনের বাধার মুখে পড়তে হতো। স্থানীয়দের দাবি, ফুটপাত ও বাজার এলাকায় কারা ব্যবসা করতে পারবে—তা অনেকাংশেই তার নিয়ন্ত্রণে ছিল।

সূত্রগুলো আরও জানায়, এসব খাত থেকে প্রতিদিন কয়েক হাজার থেকে শুরু করে বড় অঙ্কের অর্থ আদায় করা হতো। এমনকি ভিক্ষুকদের কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি দীর্ঘদিন এলাকায় প্রভাব বিস্তার করেন এবং সময়ের সঙ্গে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে। একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর নজরেও আসার কথা জানিয়েছে স্থানীয় সূত্র।

এবিষয়ে খিলক্ষেত থানার ওসি জানান, এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

মামুন গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। তারা বলেন, এটি দীর্ঘদিনের ভীতি ও চাঁদাবাজির অবসানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা