আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, না হলে আন্তর্জাতিক তত্ত্বাবধানে সম্পূর্ণ ধ্বংস করতে হবে—এমন কড়া অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২৫ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, এই ইউরেনিয়াম কোনোভাবেই ইরানের হাতে রাখা যাবে না। এটি যুক্তরাষ্ট্রে নিয়ে ধ্বংস করা হবে অথবা গ্রহণযোগ্য কোনো স্থানে আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে ধ্বংস করতে হবে।
তিনি আরও জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। পুরো প্রক্রিয়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা সমমানের কোনো প্রতিষ্ঠানের উপস্থিতিতে সম্পন্ন হতে হবে।
ইতোমধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা বাড়ছে, যেখানে ইউরেনিয়াম মজুত ও নিয়ন্ত্রণই অন্যতম প্রধান বিতর্কিত ইস্যু।