• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

বেলজিয়ামে ট্রেন-মিনিবাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, গুরুতর আহত ৫ শিশু

প্রতিবেদক / ২১ বার
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

বেলজিয়ামের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন ও স্কুল মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, মিনিবাসচালক এবং শিশুদের সঙ্গে থাকা একজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার সকালে ফ্ল্যান্ডার্স অঞ্চলের বুগেনহাউট শহরের কাছে একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৮টার কিছু পর স্কুলগামী মিনিবাসটি একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বেলজিয়ামের পরিবহণমন্ত্রী জ্যঁ-লুক ক্রুক জানান, নিহত দুই শিশুর বয়স ১২ ও ১৫ বছর। আহত পাঁচ শিশুকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তারা গুরুতর আহত হলেও বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রেলক্রসিংয়ের ব্যারিয়ার নেমে থাকা এবং লাল সতর্ক সংকেত জ্বলতে থাকা অবস্থায় মিনিবাসটি লাইন পার হওয়ার চেষ্টা করেছিল। ট্রেনচালক জরুরি ব্রেক প্রয়োগ করলেও শেষ পর্যন্ত সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের তীব্রতায় সাদা রঙের মিনিবাসটি ছিটকে রেললাইনের পাশের একটি বাড়ির প্রবেশপথে উল্টে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী ও উদ্ধারকারী হেলিকপ্টার মোতায়েন করা হয়। দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেন কর্মীরা।

রেলওয়ে অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠান ইনফ্রাবেল জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। রেলক্রসিংয়ের নিরাপত্তা ব্যবস্থা ঠিকভাবে কাজ করছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও প্রসিকিউটর দপ্তর যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১০০ যাত্রী ছিলেন। তবে সৌভাগ্যক্রমে যাত্রীদের কেউ আহত হননি বলে জানিয়েছে বেলজিয়ামের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা