• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

এই ঈদে ছোটপর্দায় দেখা যাবে যেসব সিনেমা

প্রতিবেদক / ২৬ বার
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দকে পূর্ণতা দিতে ছোটপর্দায় থাকে নানা আয়োজন। নাটক- টেলিফিল্ম-ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি টেলিভিশন চ্যানেলগুলো ঈদে আয়োজনে থাকে সিনেমা। প্রতিবছরের মতো এবারও সব চ্যানেলের বর্ণিল আয়োজন থাকছে – নতুন সিনেমার প্রিমিয়ারের পাশাপাশি সাম্প্রতিক সময়ের আলোচিত ছবি এবং জনপ্রিয় পুরোনো সিনেমা।

চ্যানেল আই : ৭টি নতুন ছবির প্রিমিয়ার

চ্যানেল আইয়ের আয়োজনে প্রতি ঈদেই একাধিক নতুন সিনেমার প্রিমিয়ার শো থাকে। এবারের ঈদে চ্যানেলটিতে ৭টি নতুন সিনেমার প্রিমিয়ার প্রদর্শণী হবে। সিনেমাগুলোহলো- ‘নীলচক্র’ (আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী), ‘প্রিন্স’ (শাকিব খান, তাসনিয়া ফারিণ), ‘সাবা’ (মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার), ‘টগর’ (আদর আজাদ, পূজা চেরী, রোজী সিদ্দিকী), ‘জয়া আর শারমীন’([জয়া আহসান, মহসিনা), ‘বাড়ির নাম শাহানা’ (ইরেশ যাকের, আনান সিদ্দিক, লুৎফর রহমান জর্জ) এবং ‘শরতের জবা’ (ইয়াশ রোহান, কুসুম শিকদার)। ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী সাত দিন প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে এই সিনেমাগুলো।

এটিএন বাংলা : শাকিব খানের ১৩ সিনেমা

এটিএন বাংলা এই ঈদে দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত ১৩ সিনেমা প্রচার করবে। যার মধ্যে রয়েছে- ‘হিরো দ্য সুপারস্টার’, ‘প্রিয়তমা’, ‘বিদ্রোহী, ‘রাজকুমার’, ‘রাজা বাবু’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘প্রেমিক নাম্বার ওয়ান, ‘আরও ভালোবাসবো তোমায়’, ‘খোদার পরে মা’, ‘ডেয়ারিং লাভার’, ‘লাভ ম্যারিজ’, ‘হিটম্যান’, ‘বসগিরি’। প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিট ও দুপুর আড়াইটায় সিনেমাগুলো প্রচার হবে।

নাগরিক টিভি : সাত দিনে ২৮ সিনেমা

নাগরিক টিভির ঈদ আয়োজন এবার সিনেমাকেকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওযা হয়েছে । চ্যানেলটিতে সাত দিনে মোট ২৮টি সিনেমা সিনেমা দেখানো হবে। প্রতিদিন চারটি নির্ধারিত সময়ে–সকাল ৯টা ৩০ মিনিট, বেলা ১১টা ৩০ মিনিট, দুপুর ২টা এবং বিকেল ৫টায় দেখানো হবে সিনেমাগুলো। ঈদের দিন তাদের আয়োজনে থাকছে ‘দহন’ (সিয়াম, পূজা চেরি), ‘দরদ’ (শাকিব খান, সোনাল চৌহান), ‘ইনসাফ’ (শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ), ‘অন্তরাত্মা’ (শাকিব খান, দর্শনা বণিক)। ঈদের পর দিন ‘নেটওয়ার্কের বাইরে’ (শরিফুল রাজ, ফারিণ), ‘রোমিও বনাম জুলিয়েট’ (অঙ্কুশ, মাহী), ‘দাগি’ (আফরান নিশো, তমা মির্জা), ‘ওমর’ (শরিফুল রাজ, দর্শনা বণিক)। ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘মুখোশ’ (মোশাররফ করিম, পরিমণি), ‘কঠিন প্রতিশোধ’ (শাকিব খান, অপু বিশ্বাস), ‘নবাব’ (শাকিব খান, শুভশ্রী) এবং ‘গলুই’ (শাকিব খান, পূজা চেরি)।

আরটিভি: প্রতিদিন দুই সিনেমা 

আরটিভির সাত দিনের ঈদ আয়োজনে প্রতিদিন দেখানো হবে ২ টি করো মোট ১৪ টি সিনেমা। এগুলোর মধ্যে ঈদের দিন থাকছে ‘ক্যাপ্টেন খান’ (শাকিব, বুবলী), ‘বাদশা দ্য ডন’ (নুসরাত ফারিয়া, জিৎ)। ঈদের পরদিন ‘তুফান’ (শাকিব, মিমি চক্রবর্তী), ‘জংলি’ (সিয়াম, বুবলী) এবং ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘নবাব’ (শাকিব, শুভশ্রী) ও ‘নায়ক’ (মান্না, পূর্ণিমা)। সিনেমাগুলো প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিট ও দুপুর ২টা ১০ মিনিটে দেখানো হবে।

দীপ্ত টিভি: সাত দিনে ১৪ সিনেমা

দীপ্ত টিভি ঈদের সাত দিনের আয়োজনে প্রচার করবে ১৪টি সিনেমা। ঈদের দিন থাকছে ‘তুমি আমার মনের মানুষ’ (শাকিব, অপু), ‘অগ্নি ২’ (মাহিয়া মাহি, ওম)। ঈদের পর দিন থাকছে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ (শাকিব, অপু), ‘তাণ্ডব’ (শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান)। তৃতীয় দিনে থাকছে ‘তুফান’ (শাকিব খান, নাবিলা) ও ‘দহন’ (সিয়াম, পূজা)। সিনেমাগুলো সকাল ৯টা ও দুপুর ১টায় প্রচার হবে।

এনটিভি: সাতদিনে সাত সিনেমা

এনটিভির ঈদ আয়োজনে প্রচার হবে সাতটি সিনেমা।যার মধ্যে ঈদের দিন থাকছে ‘কিল হিম’ (অনন্ত জলিল, বর্ষা), ঈদের পরদিন ‘তুফান’ (শাকিব, নাবিলা ও মিমি চক্রবর্তী), ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘জংলি’ (সিয়াম, বুবলী)। সিনেমাগুলো প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে।

বাংলাভিশন: প্রতিদিন একটি করে সিনেমা

বাংলাভিশন তাদের ঈদ আয়োজনে প্রচার করবে সাতটি সিনেমা। এগুলোর মধ্যে ঈদের দিন সকাল ১০টা ১০ মিনিটে থাকছে ‘দরদ’ (শাকিব, সোনাল চৌহান), ঈদের পরদিন একই সময়ে প্রচার হবে ‘শুটার’ (শাকিব, বুবলী)। ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘দাগী’(আফরান নিশো ও তমা মির্জা)।

বৈশাখী: ঈদ আয়োজনে সাত সিনেমা

বৈশাখী টিভিতে ঈদের আয়োজনে রয়েছে সাত সিনেমা। এগুলোর মধ্যে ঈদের দিন রয়েছে ‘অগ্নি ২’ (মাহিয়া মাহি, ওম), ঈদের পর দিন ‘শিকারি’ (শাকিব, শ্রাবন্তী), ঈদের তৃতীয় দিন ‘দুই বধূ এক স্বামী’ (মান্না, শাবনূর ও মৌসুমী)। বৈশাখী টিভির সিনেমাগুলো প্রতিদিন দুপুর আড়াইটায় দেখানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা