• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শাকিবের উত্থানের পর কেন আড়ালে সাবিলা?

প্রতিবেদক / ১১ বার
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

অ্যানিমেশন টিজার, ভিডিও টিজার এবং ‘পিরিতি’ গানের পর আজমান রুশোর নতুন সিনেমা ‘রকস্টার’ একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৪ মে (রোববার) সন্ধ্যায় মুক্তি পেয়েছে সিনেমাটির দ্বিতীয় গান ‘আমাকে উড়িয়ে দাও’। ৪ মিনিট ৪১ সেকেন্ডের এই গানটি এসভিএফ মিউজিক, চরকি ও বিলিং মিউজিকের অফিশিয়াল চ্যানেলে প্রকাশ করা হয়েছে। আহমেদ হাসান সানির লেখা ও কণ্ঠে গাওয়া এই গানটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নীরব।

যদিও ‘আমাকে উড়িয়ে দাও’ গানের কিছু অংশ প্রথম টিজারেই শোনা গিয়েছিল, তবে এবার পূর্ণাঙ্গ গান ভক্তদের মাঝে বেশ সারা ফেলেছে। গানের দৃশ্যে শাকিব খান অভিনীত ‘আগুন’ চরিত্রটিকে দেখা যায় সংগ্রামী গায়ক হিসেবে। গানটিতে সিনেমার গল্প সম্পর্কে খানিকটা ধারণাও পাওয়া গেছে।

গল্পের শুরুতে শাকিব খানকে একজন সাধারণ তরুণ থেকে ধীরে ধীরে জনপ্রিয় রকস্টার হয়ে উঠতে দেখা যায়। যার সাফল্যের দেখা মেলে শহরের বড় বড় বিলবোর্ডে, আর বাইরে বের হলেই ভক্তরা ভিড় জমান একটু অটোগ্রাফের আশায়। শাকিবের এই পুরো কঠিন সংগ্রামে ছায়ার মতো পাশে ছিলেন সাবিলা নূর। তবে আশ্চর্যের বিষয় হলো, শাকিব যখন খ্যাতির চূড়ায় পৌঁছান, তখন সাবিলাকে আর খুঁজে পাওয়া যায় না

সংগ্রামের দিনগুলোর সেই সঙ্গী জনপ্রিয়তার পর কেন হুট করে হারিয়ে গেলেন- এই রহস্যের জট খুলবে সিনেমাটি মুক্তির পরই। অবশ্য এর আগে প্রকাশ পাওয়া দ্বিতীয় টিজার থেকেই স্পষ্ট জানা গেছে যে, এই ছবিতে শাকিবের বিপরীতে তিনজন নায়িকা থাকছেন- সাবিলা নূর, তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েক। আজমান রুশো নির্মিত সিনেমাটিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, এবং বাস্তব অভিজ্ঞতার চিত্র তুলে ধরবেন বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। আজমান রুশো জানান, সিনেমা নির্মাণের আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। তাই নিজের জীবন ও বাস্তব জীবনের রকস্টারদের নানা অভিজ্ঞতা দর্শকদের মাঝে ফুটিয়ে তুলতে নিজের অতীত অভিজ্ঞতার মিশেলে তিনি এই গল্প তৈরি করেছেন। আসন্ন পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটি চরকির অ্যাপ ও ওয়েবসাইটেও দেখা যাবে বলে জানা যায়। তবে কবে ওটিটিতে মুক্তি পাবে তা এখনো চূড়ান্ত হয়নি। ‘রকস্টার’ সিনেমার সব গান প্রকাশ হবে এসভিএফ মিউজিক, চরকি, বিলিং মিউজিকের অফিশিয়াল চ্যানেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা