• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশি-বিদেশি বিনিয়োগ টানতে বন্ধ কারখানা নিয়ে রোড শো করবে সরকার রেমিট্যান্সে ১৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ১১ মাসে প্রবাসীদের পাঠানো অর্থ ৩৩.২৪ বিলিয়ন ডলার টেকসই উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি এআই ও সামাজিক মাধ্যমে অপতথ্য ছড়ানো এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী নিম্ন আয়ের গ্রাহকদের স্বস্তি, লাইফ লাইন ও প্রথম ধাপের বিদ্যুতের পুরোনো দাম বহাল দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা সমাবেশে হিজবুল্লাহর ড্রোন হামলা জাপানে মুসলিম বিদ্বেষ বৃদ্ধিতে গভীর উদ্বেগ ইমাম কাউন্সিলের শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে মধ্যরাতের আগুনে ১২ জনের মৃত্যু উত্তর প্রদেশে ফের বুলডোজার অভিযান, ভেঙে দেওয়া হলো মসজিদ ও মাদ্রাসা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে মধ্যরাতের আগুনে ১২ জনের মৃত্যু

প্রতিবেদক / ৫ বার
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলের একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
বৃহস্পতিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, বুধবার গভীর রাতে আঙ্গুরুওয়াতোতা শহরের একটি বৃদ্ধাশ্রমে আগুনের সূত্রপাত ঘটে।
অগ্নিকাণ্ডের পর প্রতিষ্ঠানটি থেকে ৫১ জন বাসিন্দাকে জীবিত উদ্ধার করা হয়। বৃদ্ধাশ্রমটিতে মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদেরও রাখা হতো। ঘটনার পর অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে প্রতিষ্ঠানের পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এপির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আগুনে ভবনটির ভেতরের আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। ঘটনাস্থলের পাশে কয়েকটি মরদেহও পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় টেলিভিশন চ্যানেল হিরু টিভির ফুটেজে দমকলকর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহায়তা করেন।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা